HTMLy

Just another HTMLy blog

জীবনে যে কয়টি দিনে সবচেয়ে সংকটময় এবং ভয়াবহ পরীক্ষার সন্মুখীন হয়েছিলেন, তার মধ্যে

- Posted in islamic by

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে কয়টি দিনে সবচেয়ে সংকটময় এবং ভয়াবহ পরীক্ষার সন্মুখীন হয়েছিলেন, তার মধ্যে "বদরের" দিনটি অন্যতম। হাদিসে এসেছে— সেদিন তিনি অত্যন্ত বিনয় আর কাতরকণ্ঠে আল্লাহকে ডাকছিলেন আর দু'আ করছিলেন— . সেই কঠিন মুহূর্তে নবীজি কী বলে দুয়া করছিলেন? জানেন? . হযরত আলী ইবনু আবি তালিব (রা.) বলেন, "বদরের যু/দ্ধে/র দিনে আমি কিছুক্ষণ যু/ দ্ধ করে এসে দেখি—রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম সিজদারত অবস্থায় আছেন আর শুধু বলছেন— . "ইয়া হাইয়ু ইয়া কাইয়ূমু"- يَا حَيُّ يَا قَيُّوْمُ (অর্থ: হে চিরঞ্জীব! হে চির সংরক্ষক!) . এর বেশি কিছুই বলছেন না।" এরপর আলী (রা.) আবার জি/হা/দের ময়দানে চলে যান, আবার আসেন, এসে দেখেন নবীজি একই অবস্থায় আছেন। এভাবে কয়েকবার এসে তিনি একই অবস্থায় পেয়েছেন। দুয়া করছেন "ইয়া হায়্যু ইয়া কায়্যুম"! অতপর আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করলেন।

[মুসতাদরাকে হাকিম: ১/৩৪৪, বাযযার: ২/২৫৪, মাজমাউয যাওয়াইদ: ১০/১৪৭; ইমাম হাইসামি (রাহ.) বলেন, হাদিসটির সনদ হাসান] . যখন পৃথিবীটা সংকীর্ণ মনে হবে, চোখ-মুখ অন্ধকার হয়ে যাবে, তখন খুব বেশি করে ইয়া হাইয়ু ইয়া কাইয়ূমু পড়তে থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর অন্যতম সংকটময় মুহূর্তে এটি পড়েছিলেন, আল্লাহ্ সফলতা দিয়েছিলেন। আপনিও আমল করুন, সেই আল্লাহ্ এখনো আছেন। এছাড়া আপনার আন্তরিক দু'আর মধ্যে কিছু সময় পরপর এই বাক্য দুটো মাঝেমধ্যে বলতে থাকবেন।

fb.com/abdulhimd.saifullah