HTMLy

Just another HTMLy blog

৩৯০০ বছর আগে আল্লাহ (সুব’হানাহু ওয়া তা’আলা) এঁর প্রতি স্থির বিশ্বাস রাখা মমতাময়ী "এক নারী"

- Posted in islamic by

প্রায় ৩৯০০ বছর আগের কথা। . জনমানবহীন ধুধু প্রান্তরে এক নারী ও তাঁর দুগ্ধপোষ্য শিশু সন্তান প্রচন্ড পিপাসায় কাতর। শিশু সন্তানের তৃষ্ণার কষ্টে বুক ফেটে যাচ্ছে মা'র। নির্জন এই উপত্যকায় খুব সম্ভবত কোন সাহায্য পাবেন না - এটি জেনেও আশা ছাড়লেন না তিনি। মহান আল্লাহর উপর যে তাঁর স্থির বিশ্বাস! আশেপাশের পাহাড়গুলোর উপরে উঠে দুরে সাহায্যের খোঁজ করার সিদ্ধান্ত নিলেন তিনি। . আশেপাশের পাহাড়গুলোর মধ্যে সবচেয়ে কাছের পাহাড়টির নাম ছিল 'সাফা'। ক্ষুধা-তৃষ্ণায় ক্লান্ত মা অনেক কষ্টে সাফা পাহাড়ে চড়লেন। দিগন্ত জোড়া শুন্যতা হাহাকার সৃষ্টি করলো তাঁর মনে। উপত্যকার ঠিক উল্টো দিকে 'মারওয়া' নামের পাহাড়ের দিকে ছুটলেন তিনি। নাহ, দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত সব ফাঁকা। . পাহাড়ের উপর থেকে বালিতে রেখে আসা শিশু সন্তানকে দেখতে পেলেও দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা থেকে পরিষ্কার দেখতে পাচ্ছিলেন না সন্তানকে। উপত্যকার মাঝামাঝি পৌঁছালে পরিশ্রান্ত তিনি তাঁর জামা টেনে ধরে দ্রুত চললেন। . শিশু সন্তান একটু পানীয়ের অভাবে ছটফট করছে আর কাঁদছে। মৃত্যুর প্রায় কাছাকাছি তাঁর একমাত্র সন্তান। দিশেহারা মা মহান আল্লাহ তা'আলার উপর ভরসা রেখে আবার দৌড়ে চললেন সাফা পাহাড়ের দিকে। সেখান থেকে মারওয়া। আবার সাফা, আবার মারওয়া। এ ভাবেই দু’পাহাড়ের মাঝে সাত বার প্রদক্ষিণ করলেন তিনি। . দুই পাহাড়ে ছোটাছুটি করে ক্লান্ত, নিরাশ, তৃষ্ণার্ত মা হঠাৎ একটি আওয়াজ শুনতে পেলেন যেন। সর্বশক্তি দিয়ে তিনি বলে উঠলেন, "শুনুন। যদি সম্ভব হয়, দয়া করে সাহায্য করুন আমাকে।" . বালিতে শুইয়ে রাখা সন্তানের দিকে চোখ পড়তেই বিস্ময়ে জমে গেলেন তিনি। তাঁর শিশু সন্তানের খুব কাছেই এক জন মানুষকে দেখতে পেলেন যেন। মানুষটির (জিব্রীল আলাইহিস সালাম) পায়ের গোড়ালী দিয়ে বালুতে আঘাত করলো। মুহুর্তেই সেখান থেকে পানির ফোয়ারা প্রবাহিত হতে লাগলো। ধুধু মরুভূমির বুকে জন্ম নিলো মহান আল্লাহর নিদর্শন একটি কূপ; যমযম। সুব'হানাল্লাহি ওয়া বি'হামদিক। . পাঠককুল, ৩৯০০ বছর আগে আল্লাহ (সুব’হানাহু ওয়া তা’আলা) এঁর প্রতি স্থির বিশ্বাস রাখা মমতাময়ী "এক নারী"-র দুটি পাহাড়ে ক্রমাগত ৭ বার ছুটে চলার ঘটনাকে "চিরস্থায়ী নিদর্শন" করে দিলেন আল্লাহ তা'আলা। আজ পর্যন্ত হাজার কোটি নারী-পুরুষ শুধু মহান আল্লাহর আদেশ অনুযায়ী সেই মমতাময়ী মায়ের অটল বিশ্বাস ও আত্মসমর্পণের নিদর্শনকে পবিত্র হাজ্ব ও 'উমরাহতে অনুকরণ করে আসছেন। সুব'হানাল্লাহিল 'আযীম। . [সুত্রঃ ‘আব্দুল্লাহ ইবনু ‘আব্বাস (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত দীর্ঘ একটি হাদীস। সহীহ বুখারীঃ অধ্যায় ৬০, হাদীস ৫৮৪] .

অফটপিকঃ


. "ইসলাম মানেই নারীর অসম্মান, অবমাননা আর অপমান।" ~ অজ্ঞানমনস্ক, তথাকথিত মুক্তবুদ্ধির ভারবাহী, দুর্গতিশীল প্রজন্ম