ফিলিপ্স এভেন্ট হচ্ছে বেবি প্রোডাক্ট মার্কেটের এপল। এদের ফিডার, পাম্প, স্টেরিলাইজার, ওয়ার্মার সব টপ নচ। কিন্তু কিডনি বেচা দাম। তবে টিকে অনেকদিন। অনেকের এক সেট এভেন্ট এক্সেসরিজে দুই তিনটা বাচ্চা পালা হয়ে যায়। আবার একটু দামে কম কিন্তু মানে ভালো আছে ডক্টর ব্রাউন্স, আর মেডেলা। আর টমি টিপি নামে একটা ব্রান্ড আছে এদের নামের জন্য এদের কোন জিনিস কিনি নাই 🐸
ইয়ারার বয়স যখন মায়ের পেটে সাত মাস তখন ওর জন্য প্রথম জিনিসপাতি কিনতে গুলশান ১ এর ডিসিসি মার্কেটে যাই। শখ করে এভেন্টের যা পাইছি সব নিয়ে আসছি। এদের ফিডার, পাম্প, ওয়ার্মার, স্টেরিলাইজার একসাথে খুব ভালো কাজ করে।
তবে মার্কেটে যেমন এপল আছে তেমন শাওমি, হুয়াওয়ে আছে। বেবি এক্সেসরিজের মার্কেটের শাওমি আর হুয়াই হচ্ছে ফারলিন (Farlin) , পিজিওন (Pigeon)। এদের মোটামুটি সব প্রোডাক্টই আছে। দামে কম, মানে ভালো। পিজিওন আর ফারলিনের বেবি লন্ড্রি ডিটার্জেন্ট, বোতল ওয়াশ করার লিকুইড, প্যাড বেশ ভালো, এদের ফিডারগুলাও ভালো কোয়ালিটির।
এই মার্কেটের এংকার মনে হইছে Pur নামে একটা থাই ব্রান্ড আছে এদের। এই ব্রান্ডের প্রোডাক্ট পিজিওন আর ফার্লিনের মতই তবে এদের এক্সেসরিজ মার্কেটে আগ্রহ বেশি। আমার এই ব্রান্ডের সাথে পরিচয় ফিডার দিয়ে। রেগুলার ভিজিটে দাক্তারের কাছে গেছিলাম। ব্যাগে নিয়ে গেছি ডক্টর ব্রাউন্স এন্টি কলিক ফিডার (ম্যানুফ্যাকচারের দাবী এই ফিডারে খাইলে বাচ্চার গ্যাস্টিক কম হবে, পুরাপুরি না কাজ হলেও ভালোই কাজ করে)। তো দাক্তার বলে এত বড় ফিডার আনছেন কেন! আমি বললাম এর থেকে ছোট তো পাই নাই, এভেন্টের যেগুলা আছে ঐগুলা মেয়ের মাথার থেকেও বড় সাইজ (দেশের মার্কেটের স্মলেস্ট টাও)। পরে উনি বললো এর থেকেও ছোট ফিডার আছে বাজারে গিয়ে খোজ নিয়ে দেখেন। গেলাম যমুনার ডিসিসি কর্নারে। ঐখানে গিয়ে সবচেয়ে কিউট পিচ্চি ফিডারটা নিয়ে আসলাম। সেই ফিডারটা Pur এর। এত কিউট লাগছে জিনিসটা মনে চাইছিলো নিজের কফি খাওয়ার জন্য একটা কিনি। যাইহোক এই জিনিস দামে কম, আবার এন্টি কোলিক ফিডার। এবং কাজও ভালো করে।
এখন এভেন্টের বোতলগুলা ভবিষ্যতের জন্য রেখে দিয়ে pur এর ঐ কিঊট ফিডারটার চার পিস কিনে নিয়ে আসছি ঐটাই ব্যাবহার করি।
আরেকটা ব্রান্ড অনারেবল মেনশন পাওয়ার যোগ্য, ব্র্যান্ডের নাম গ্রাম বাংলা। এরা একটা ইলেক্ট্রিক ডাবল পাম্প বেচে। আমাদের মেইন পাম্প এভেন্ট এর। একটা ব্যাক আপ পাম্প এর জন্য এদের পাম্পটা কিনছিলাম হাদি এন্ড কো নামে একটা অনলাইন শপ থেকে। দাম অনুযায়ী জিনিস খুবই ভালো। এভেন্ট যেই দামে কিনছি সেই দাম দিয়ে এই গ্রাম বাংলা পাম্প সাতবার কেনা যাবে।
কত নতুন জ্ঞান যে আহরন হচ্ছে রেগুলার :3
