HTMLy

Just another HTMLy blog

সুরাহ কাহ্ফ : ৭

- Posted in islamic by

"আমি পৃথিবীস্থ সব কিছুকে পৃথিবীর জন্যে শোভা করেছি, যাতে লোকদের পরীক্ষা করি যে, তাদের মধ্যে কে আহসান আমল করে।" সুরাহ কাহ্ফ : ৭

আহসান আমল - মুমিন অবস্থায় সৎ কাজ করা, এবং আল্লাহর সন্তুষটির জন্যে আমল করা.

কাফির/মুশরিকরাও তো অনেক ভালো কাজ করে, কিন্তু তারা সেই কাজ তাদের রবের সন্তুষ্টির উদ্দেশ্যে করে না. একজন মুমিন তার রবের নিকট তার কর্মের ফল আশা করে, একজন কাফির/মুশরিক তা আশা করে না এবং আখিরাতে ঈমান বিহীন আমল নিষ্ফল.

"তারাই সে লোক, যারা তাদের পালনকর্তার আয়াতসমূহ এবং তাঁর সাথে সাক্ষাতের বিষয় অস্বীকার/কুফর করে। ফলে তাদের কর্ম নিষ্ফল হয়ে যায়। সুতরাং কেয়ামতের দিন তাদের জন্য আমি কোন ওজন স্থির করব না।" সুরাহ কাহ্ফ : ১০৫