HTMLy

Just another HTMLy blog

জাহান্নামের এক অত্যন্ত গভীর ও ভয়ংকর উপত্যকার

- Posted in islamic by

গাইয়ুন !

আপনি কি জানেন গাইয়ুন কি ?

ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন গাইয়ুন হল জাহান্নামের এক অত্যন্ত গভীর ও ভয়ংকর উপত্যকার নাম । কেন এই উপত্যকা এত ভয়ংকর এত জঘন্য ?

জাহান্নামে মানুষের আকার হবে অনেক বড় । বসা অবস্থায় এক জাহান্নামীর আকার হবে প্রায় ৪০০ কিলোমিটার ! তার চামড়া এবং মাংস হবে অত্যন্ত পুরু । তার দেহে থাকবে অনেক মাংস । জাহান্নামের আগুনে এই মাংস পুড়ে যখন হাড় বেরিয়ে যাবে তখন তা আবার মাংস দিয়ে পূর্ণ করে দেওয়া হবে । দুনিয়াতে আমরা দেখছি মানুষ আগুনে পুড়ে গেলে সেখানে পুঁজ জমে।

জাহান্নামের মানুষ বারবার আগুনে পুড়বে আর বারবার পুঁজ জমা হবে । সেই পুঁজ কোথায় গিয়ে জমা হবে জানেন ? তা জমা হবে জাহান্নামের গাইয়ুন উপত্যকায় । কারা থাকবে গাইয়ুনে ? যারা সময় মতো, সঠিকভাবে, নিখুত ভাবে সালাত আদায় করেনি ! .

সাকার !

আপনি কি জানেন সাকার কি ?

সাকার হল জাহান্নামের আরেকটি জঘন্য উপত্যকার নাম ।

সাকার হলো তাদের অবস্থান যারা দুনিয়াতে সালাত আদায় করবে না ।

সাকারবাসীদের সম্পর্কে আল্লাহ সুবাহানুওতায়ালা পবিত্র কুরআনে বলেছেন,

'আমি দাখিল করব সাকারে । তুমি কি জানো সে সাকার কি ? যা জীবীতও রাখবে না আবার একেবারে মৃত করেও ছাড়বে না । গায়ের চামড়া ঝলসিয়ে দেবে । সেখানে নিয়োজিত আছে ১৯ জন ফেরেস্তা ।‌' (সূরা মুদ্দাসসির : ২৬-৩০)

.

ওয়াইল !

আপনি কি জানেন ওয়াইল কি ?

ওয়াল জাহান্নামের আরেকটি ভয়ানক উপত্যকা ।

'অতএব ওয়াইল সেসব সালাত আদায়কারীর জন্য যারা তাদের সালাত সম্পর্কে বেখবর । (সূরা মাউন : ০৪-০৫)

সাহাবীদের মতে ওয়াইল এমন একটি জায়গা যেখানে জাহান্নামীদের সাপ আর জীবজন্তুরা খেয়ে ফেলবে । তারপর তাদের দেহ পূর্ব অবস্থায় ফিরে আসবে । পুনরায় সাপ আর জীবজন্তুরা তাদেরকে খেয়ে ফেলবে । পুনরায় দেহ ফিরে পাবে । এ চলতেই থাকবে ।

ওয়াইল সম্পর্কে আল্লাহ সুবহানাওতায়ালা আরও বলেছেন,

যখন তাদেরকে বলা হবে নত হও তখন তারা নত হয় না । সেদিন মিথ্যা আরোপকারীদের জন্য ওয়াইল হবে । (মুরসালাত : ৪৮-৪৯)

.

আর যারা ছাড়া সালাত আদায় করে না, কারা হবে আখেরাতে তার বন্ধু ?

'আর কেয়ামতের দিন সে ফেরাউন, হামান, কারুণ আর উবাই ইবন খালফদের সঙ্গে থাকবে । (ইবনে হিব্বান :১৪৬৭)

ফেরাউন আর সহচর হামান আর কারুণ কে তো অনেকেই জানেন । অনেকেই জানিনা উবাই ইবন খালফ কে । এ এমন এক জঘন্য ব্যক্তি যাকে দয়ার নবী নিজেই হত্যা করেছেন। এই পাপাচারীকে ছাড়া নবীজি আর কাউকে নিজ হাতে হত্যা করেননি । .

গাইয়ুন ! সাকার ! ওয়াইল হবে বাসস্থান ।

আর বন্ধু হবে ফেরাউন, হামান, কারুণ‌ আর উবাই ইবন খালফ !

নামাজ না পড়া আর নামাজ সঠিকভাবে না পড়ার পরিণতি ।

আল্লাহ আমাকে এবং আমাদেরকে এ আজাব থেকে হেফাজত করুন । .

আমরা অনেকেই ভাবি সব পাপ ছেড়ে বদলে গিয়ে নামাজ ধরবো ।

প্রিয় ভাই আপনি যে অবস্থাই আছেন, যত পাপই করেন, নামাজ ছাড়বেন না ।

বদলে গিয়ে নামাজ ধরা হয় না, বরং নামাজই একদিন আপনাকে বদলে দিবে ।

(সংগ্রহীত)