"ব্যাংকে টাকা সেইভ করুন, ভবিষ্যতে কাজে আসবে"
এমন বুদ্ধি যারা দেই তারা কি আসলেই আপনার ভালো চান? কেমন ভালো চান তারা দেখি।
বাংলাদেশের ২০২১ সালে ১ম স্থানে থাকা সিটি ব্যাংকে আপনার ফিক্সড ডিপোজিটের উপর সুদ দেওয়া হয় :
৩ বছরে = ৫.৭৫%
বর্তমানে বাংলাদেশের মুদ্রাস্ফীতি হার (Inflation Rate) হচ্ছে ৭.৪২%।
(মুদ্রাস্ফীতির সহজ মানে হলো, আজ আপনি ১০০ টাকায় যে জিনিস কিনছেন ৫ বছর পরে সেটার মূল্য বাড়ছে, ফলাফলসরূপ, আপনার টাকার মান কমছে।)
ব্যাংকে টাকা রাখাটা কতটা অযৌক্তিক, তার একটা উদাহরণ দেখা যাক।
আজ যদি আপনি ব্যাংকে ১০ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন ৩ বছরের, সেটার উপর সুদ পাচ্ছেন ৫.৭৫%
১০,০০,০০০ × ৫.৭৫% = ৫৭,৫০০ টাকা
তাহলে, সুদ + আসল = ১০,৫৭,৫০০ টাকা
এখন যদি মুদ্রাস্ফীতির দিকে তাকাই আমরা, তাহলে ১০,০০,০০০ টাকার মূল্য এই ৩ বছরে কমে,
১০,০০,০০০ × ৭.৪২% = ৭৪,২০০ টাকা
তাহলে, আগামী ৩ বছরে আপনার এই টাকার মূল্য দাড়ায় = ৯,২৪,৮০০ টাকা
আপনি কারণ দর্শাতে পারেন যে, এই ক্ষতি থেকে বাঁচতে হলেও তো ডিপোজিট করাটা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত।
আজ্ঞে, না! 🤪
মুদ্রাস্ফীতি: (-) ৭৪,২০০ টাকা (+) সুদ: ৫৭,৫০০ টাকা
নেট ক্ষতি = ১৬,৭০০ টাকা ।
আর যদি এই টাকা আপনি বিনিয়োগ করতেন কোথাও?????
"শুধু টাকা ইনকাম" করায় যদি আপনার আপনার লক্ষ্য হয়ে থাকে, আপনি যদি খুব খারাপ ব্যবসায়ী হোন, ১০ লক্ষ বিনিয়োগ মাসে ৩০,০০০ টাকা (নেট লাভ) করা খুব একটা ব্যাপার না।
নেট লাভ: ৩০,০০০ × ৩ বছর বা ৩৬ মাস = ১০,৮০,০০০ টাকা
লাভ + বিনিয়োগ = ১০,৮০,০০০ + ১০,০০,০০০ = ২০,৮০,০০০ টাকা
ধরুন সম্পূর্ণ টাকার উপর ১০% মুদ্রাস্ফীতি (বেড়ে গেলো ধরলাম ৩ বছরে)
২০,৮০,০০০ × ১০% = ২,০৮,০০০ টাকা
তাহলে, আজকের টাকা --------> ৩ বছর পরের টাকা ১০,০০,০০০ --------> ১৮,৭২,০০০
এই সরল হিসেব বুঝতে আপনাকে অর্থনীতির মাস্টার হতে হচ্ছে না, বেসিক নীতি বুঝলেই হচ্ছে।
তাই বলে কি ব্যাংকে টাকা রাখবো না!?!
অবশ্যই রাখবেন যদি সুদ নিয়ে আপনি সমস্যা না থাকে, তবে তার ৭০-৮০% ইনভেস্ট করার মানসিকতা থাকাটা ভালো আপনার ভবিষ্যতের জন্য।
এখন ব্যাংকার হওয়ার স্বপ্ন দেখা সব বন্ধুরা বা যেসব বান্ধবীদের সোয়ামি উক্ত পজিশনে আছেন, তারা দ্বিমত পোষণ করতেই পারেন।
তাতে আমার কি 🤪
Yeasin Been
