যেসব মানুষ মানুষের ভালো অবস্থান দেখে মানুষের সাথে সম্পর্ক গড়ে যোগাযোগ রাখে আর মানুষের খারাপ অবস্থান দেখে মানুষের সাথে কোনো সম্পর্ক রাখে না যোগাযোগ রাখে না তারা প্রকৃত অর্থে কখনো ভালো মনের মানুষ হয় না। তারা আজকে আপনার অবস্থান ভালো দেখে আপনার সাথে ভালোমতো যোগাযোগ রাখছে। কোনোদিন আপনার অবস্থান খারাপ হলে এরাই সবার আগে আপনার থেকে দূরে সরে যাবে। এবং আপনার সাথে আর কোনো যোগাযোগ রাখবে না। মূলত এরা হচ্ছে দুনিয়ার কিছু স্বার্থপর শ্রেণীর মানুষ। আপনার অবস্থান ভালো আছে তাই তারা তাদের প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ রক্ষা করছে। প্রকৃত অর্থে এদের কাছে মানুষের সাথে মানুষের সম্পর্কের কোনো মূল্য নেই বললেই চলে। এদের কাছে মানুষের সাথে মানুষের সম্পর্ক আর আন্তরিকা থেকে নিজের স্বার্থ সবার আগে। এসব মানুষগুলোকে আপনি আপনার জীবন থেকে যতো দূরে রাখবেন আপনার জীবন ততো সহজ আর সুন্দর থাকবে।
