দেখতে অল্প বয়স্ক লাগায় মসজিদে নববীর চত্বরে অনেক সময় অর্ধবয়স্ক, বৃদ্ধা মহিলারা ছেলের মতন, নাতির মতন মনে করে নির্দ্বিধায় এটা সেটা জানতে চায়। আমি দেখিয়ে বলি ঐটা ঐদিকে, এটা এদিকে। . তাদের কেউ কেউ সন্তুষ্ট হননা, মানেন না অনেক সময়। ছোট্ট বাচ্চাদের মত কাকুতি করে আবদার করতে থাকে যেন একটু সাথে করে নিয়ে যাই। . সেদিন এক ইয়েমানী বৃদ্ধা। ওনি জানতে চাইলেন সবুজ গম্বুজ কোথায়। দেখিয়ে দিলাম। কাজ হলোনা। ওটার কাছে ওনাকে নিয়ে যেতেই হবে। নাছোড়বান্দা। . অগত্যা সাথে যেতে হলো। বৃদ্ধা দাঁড়ালেন, বলা শুরু করলেন। . হে মুহাম্মাদ! আসসালামু ওয়াস সালাতু আলাইকুম! আমি সাক্ষ্য দিচ্ছি আপনি এক আল্লাহর রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আপনার উপর অর্পিত দায়িত্ব পূর্ণভাবে পালন করে গেছেন। . আপনার জন্য আমার হৃদয় ব্যথিত হয়। প্রতিদিন আকাঙ্খা হয় মাদীনায় পাড়ে ছুটে আসি। . আমি সুখী, কারণ আমি আপনার উম্মত। আর আমি দুঃখী কারণ, আমি আপনার সাক্ষাত পাইনি। . এবার ওনি আকাশের দিকে তাকালেন। আল্লাহর কাছে বললেন, আপনি জানেন আমি রোজাদার। আমি আপনার রাসূলের সাথে সাক্ষাতের আশায় এসেছি সেই ইয়েমেন থেকে। আপনি জানেন ইয়েমেন থেকে বিমান ব্যবস্থা নেই। আমি বহু কষ্টে এসেছি। কিন্তু আপনার রাসূল দুনিয়াতে নেই। আমি জান্নাতে আপনার রাসূলের সাক্ষাত চাই। হে আমার রব্ব! আপনি দয়ালু। একজন বয়স্ক দূর্বল বৃদ্ধ বান্দীর এই আবদারটুকু আপনি ফেলে দিবেন না। . আমি পেছনে অপেক্ষায়। ওনি এবার এদিকে ফিরলেন। দেখলাম চোখগুলো প্রেমাশ্রুতে টলমল করছে। . আমি সেদিন থেকে নতুন করে যেন আমার রাসূলকে আরো বেশী ভালোবাসতে শিখলাম! . সল্লাল্ল-হু 'আলাইহি ওয়া সাল্লাম!!!
✍️লেখা: মাহ্দী ফয়সাল (হাফি.)।
