আমরা অনেক সময় মুনাজাতে গুছিয়ে দোয়া করতে পারি না। নিচে সুন্দর একটি দোয়া দেয়া হলো। আশা করি অনেকেরই কাজে লাগবে। আল্লাহ আমাদের কবুল করে নিক।
বিশেঘ মূনাজাত।। বিসমিল্লাহ। সুবহা’নাল্লাহ। আলহা’মদুলিল্লাহ। লা- ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ছল্লি ও সাল্লিম আ’লা নাবিয়্যিনা মুহা’ম্মদ। সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম। 🔹(১) লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ’দাহু লা শারীকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হা’মদু, ওয়া হুয়া আ’লা কুল্লি শাইয়িং ক্বাদীর। 🔹(২) লা- ইলাহা ইল্লা আংতা সুবহা’নাক, ইন্নি কুংতু মিনায-যোয়ালিমিন। 🔹(৩) ইয়া রহ’মানুর রহী’ম! তুমি আমার আগের ও পরের, প্রকাশ্য এবং গোপন, সগীরা এবং কবীরা, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় সমস্ত গুনাহ মাফ করে দাও। 🔹(৪) হে আল্লাহ! তুমি আমাকে কবরের আজাব, জাহান্নামের শাস্তি, দুনিয়ার ফেতনা এবং মৃত্যুর ফেতনা এবং দাজ্জালের ফেতনা থেকে বাঁচাও। 🔹(৫) ইয়া হা’ইয়্যু, ইয়া ক্বাইয়্যুম! তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। 🔹(৬) ইয়া যাল-যালালি ওয়াল-ইকরাম তুমি আমাকে ঈমানের সহিত, নেককার অবস্থায় এমন সময় মৃত্যু দান করো, যখন তুমি আমার উপরে সন্তুষ্ট। হে আল্লাহ! তুমি আমার হিসাব সহজ করো। 🔹(৭) হে আল্লাহ তুমি ক্ষমাশীল! ক্ষমা করতে তুমি ভালোবাসো। সুতরাং তুমি আমাকে ক্ষমা করো। 🔹(৮) হে আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান, সমস্ত রোগ-ব্যাধি হতে শিফা ও কবুল করা হয় এমন নেক আমল করার তওফিক দান করো। 🔹(৯) হে আল্লাহ! তুমি আমাকে হেদায়েত, তাক্বওয়া, পবিত্রতা ও স্বচ্ছলতা দান করো। 🔹(১০) হে অন্তর পরিবর্তন করার মালিক! তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে স্থির রাখো। 🔹(১১) হে আল্লাহ! তুমি আমাকে তোমার যিকির, তোমার শুকরিয়া ও সুন্দরভাবে তোমার ইবাদত করতে সাহায্য করো। 🔹(১২) হে দয়াময় আল্লাহ! তুমি আমাকে অহংকার, খিয়ানত, ঋণ এবং সমস্ত প্রকার পাপাচার থেকে মুক্ত অবস্থায় মৃত্যু দান করো। 🔹(১৩) হে আল্লাহ! তুমি আমাকে ও আমার পরিবারকে দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা দান করো এবং আমাদেরকে কুফুরী, শিরক, অশ্লীলতা ও পাপাচার থেকে হেফাজত করো। 🔹(১৪) হে আল্লাহ! তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি রহম করো, আমাকে হেদায়েত দান করো, আমার সমস্ত ক্ষয়-ক্ষতি পূরণ করে দাও, আমাকে নিরাপত্তা দান করো, আমাকে রিযিক্ব দান করো এবং আমার মর্যাদা বাড়িয়ে দাও। 🔹(১৫) হে আল্লাহ! আমার জানা অবস্থায় তোমার সাথে শিরক করা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আঐর আমার অজানা অবস্থায় কোন শিরক করে ফেললে তার জন্য তোমাoর কাছে ক্ষমা প্রার্থনা করছি। 🔹(১৬) হে আমাদের রব্ব! তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আমাদেরকে আখেরাতের কল্যাণ দান করো। আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। 🔹(১৭) হে আমার রব্ব! তুমি আমার পিতা-মাতার প্রতি রহম করো, যেমনিভাবে তারা আমার ছোটবেলায় আমার প্রতি রহম করেছিলো। 🔹(১৮) হে আমাদের রব্ব! আমাদের স্ত্রী ও সন্তানদেরকে আমাদের চক্ষুর জন্য শীতলতা দানকারী বানাও। আর আমাদেরকে মুত্তাক্বীদের জন্য ইমাম বানাও। 🔹(১৯) হে আমাদের রব্ব! তুমি আমাকে, আমার পিতা-মাতাকে ও আমার আগের ও পরের সমস্ত মুমিন নারী ও পুরুষদেরকে ক্ষমা করো। 🔹(২০) ইয়া হা’ইয়্যু! ইয়া ক্বাইয়্যুম! আমি তোমার রহমতের আশা করি। সুতরাং, তুমি এক মুহূর্তের জন্য আমাকে আমার নিজের উপরে ছেড়ে দিওনা। তুমি আমার সমস্ত বিষয় সংশোধন করে দাও। তুমি ছাড়া আর কোন সত্য উপাস্য নেই
