Special Dowa... কিভাবে করবেন। দু'আ কিভাবে করবেন।
ও বিশাল আকাশের মালিক‚ বিশাল জমিনের মালিক‚ বিশাল মরুভূমির মালিক‚ সিদরাতুলমুনতাহার মালিক‚ বায়তুল মামুর মালিক‚ তোমার আকাশ‚ বাতাস‚ চন্দ্র-সূর্য আরশের তুলনায় আমার হাত দুইখানা বড় ছোট্টগো আল্লাহ‚ ছোট দুইটা হাত নিয়ে বুকভরা আশা নিয়ে। ভিক্ষুকের মতাে‚ নাদানের মত‚ মুর্খের মত‚ হাত তুললাম। আমার হাত দুইখানা আপনি কবুল আর মঞ্জুর করে নেন।
আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর দি-তৃতীয় কেউ নেই! এমন কোনো গুনাহ নেই আমি করি নাই। কবিরা‚ সগীরা‚ বন্ধুর পাল্লায় পড়ে‚ শয়তানের ধোঁকায় পড়ে‚ হাজার হাজার গুনাহ করেছি।তোমার ফরিয়াদ করি‚ তওবা করলাম।
আপনি যদি আমাকে মাফ না করেন? আমি কার কাছে যাবো আপনি ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নেই। এক ভিক্ষুক এক বাড়িতে ভিক্ষা না পেলে অন্য বাড়িতে যায়। কিন্তু আপনি ছাড়া তো আমার যাওয়ার কোনো জায়গা নেই।
আমি যদি মনে করি আমাকে আমাকে কষ্ট দিলে আপনার রাজত্ব বৃদ্ধি পাবে। আর আমাকে ক্ষমা করে দিলে আপনার রাজত্ব কমে যাবে। তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাইতাম না।
দুঃখ পেলে গুনাহ করলে তোমার কাছেই তো ছুটে চলে আসি। আমার হৃদয় এটার যোগ্য না যে তোমার ভালোবাসা লাভ করবে, কিন্তু আল্লাহ তুমি তো যোগ্য, তোমার রহমত তো যোগ্য যে আমার গন্ধ হৃদয়কে তুমি ধুয়ে দাও, পরিষ্কার করে দাও আর একে তোমার রহমত লাভের ব্যাপারে কবুল করে নাও, যোগ্য করে দাও।
ইয়া রব আমি তওবা করছি‚ আপনি আমাকে ফিরিয়ে দিবেন? আপনি তো অভাবীদের ফিরিয়ে দিতে নিষেধ করছেন। আল্লাহ আমি ছাড়া আপনার গোলামের অভাব নেই। কিন্তু আপনি ছাড়া আমার কোনাে রব নেই। আল্লাহ, তুমি কত বুঝিয়েছো কিন্তু আমরা কেউ বুঝিনি, তুমি বাঁধা দিয়েছ কিন্তু আমরা কেউ থামিনি।
হে আমাদের রব, আজকেই ফায়সালা করে দাও। আমাদের সকল গুনাহ মাফ না করিয়ে উঠবনা আমি।
ইয়া রব আপনি আমার জন্য যা কিছু ফায়সালা করেছেন। তাতেই তো আমি সন্তুষ্ট। আপনি তো বলছেন দু'আর মাধ্যমে‚ আপনি বান্দার সকল চাওয়া‚ পাওয়া সব কবুল করে নেন। আপনি তো উত্তম পরিকল্পনাকারী। সাহায্যেকারী‚ কিন্তু আমি যেটা আমার জন্য পছন্দ করছি! যদি সেটা আমার জন্য ভালো কল্যানকর হয়। আপনি কবুল করে নেন। ইয়া রব আপনি তো "হ" বললেই তো সবকিছু হয়ে যায়। আপনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। আমি দু'আ কবুলের সময়গুলা তো একটুও মিস দিই না। আমি শুধু চাইতে পারবাে কিন্তু কবুল তো আপনি করবেন।
আল্লাহ আমার এখনো তো অনেক কথা বাকি কি থেকে কি বলবো সব এলোমেলো হয়ে যাচ্ছে আপনি তো অন্তরের খবর রাখেন। আপনি আমাকে নিরাশ করবেন না।
ইয়া রব শুধু আমাকে দিয়ে শেষ করবেন না। আমাদের সকল বন্ধু-বান্ধব পরিবার-পরিজন আত্মীয় স্বজন পাড়াপ্রতিবেশি আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু প্রতিটা পুরুষ-নারীকে যুবক ভাইদেরকে আপনি কবুল করে নেন।
ইয়া রব আমাদের বাজারে রিকশা-সিএনজি ওয়ালা মামা ঠিকমতো ভাড়া পায় না! ব্যবস্থা করে দেন। ব্যবসায়ীদের হালাল ব্যবসা করার তৌফিক দপন! আল্লাহ রাস্তার পাশে অনেক মা বাবা ভাই বোন শুয়ে তাদেরকে কর্মের ব্যবস্থা করে দেন। থাকায় ব্যবস্থা করে দেন। হসপিটালের অসুস্থ সবাই আপনি সুস্থ করে দেন। মুমিন বান্দা বান্দী দুনিয়ায় থেকে যারা চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। মাজলুমদের কে হিফাজত করুন। বিনা কারণে যারা বন্ধী হয়ে আছে তাদের বাহির করা ব্যবস্থা করে দিন। সারা বিশ্বে মুসলিম উম্মাহকে হিফাজতে রাখুন। ইমানের উপরে থাকার তৌফিক দিয়েন। মসজিদের খাদেম‚ ইমাম‚ মোয়াজ্জিম‚ ইসলামিক স্কলারদের‚ তাদের হকের উপর কথা তৌফিক দিন। আরো জ্ঞান দান করার তৌফিক দিয়ে দেন। তাদের হায়াত বাড়িয়ে দিন।
আল্লাহ এই ফিতনাহীন দুনিয়ার মৌহ থেকে বেঁচে থাকতে আমি বিয়ে করতে চাই আপনি ব্যবস্থা করে দেন। নেককার রুপবতী গুনবতী স্ত্রী মিলিয়ে দিন।
ইয়া রব আপনি যে নিয়ামত দিয়ে আমাকে ঘিরে রাখছেন। এত অপরাধ করার পরও‚ রুহ বাহির করে নিয়ে যাননি। সবার সামনে সম্মানিত করে রাখছেন। শরীর অঙ্গপতঙ্গ যা যা দরকার সবকিছু দিছেন। তারপর আমার চাওয়ার শেষ নেই! আল্লাহ আমি তো আপনার ভালোবাসা চাই। আপনার প্রিয় হতে চাই। আল্লাহ জাহান্নাম নিয়ে আমার বড্ড ভয় হয়। না জানি ইমান হারা হয়ে মরে যায়। না জানি আমার মৃত্যুটা লিখা হয়ে গেছে! আল্লাহ এক মুহুর্তের আজাব আমার সহ্য করার ক্ষমতা নেই! ইয়া রব আমার হিসাব সহজ করে দিয়েন। বিচারের মাঠে আমার হিসাব নিয়েন না। বিচার বসায়েন না। আপনার জান্নাত তো এত বড় কোনো এক কানা কাঞ্চিতে একটু জায়গা দিলে কেউ জানতেই তো পারবে না। আর আপনাকে চ্যানেঞ্জ করার কে আছে যে আমার মত গুনাহগার! ঐখানে জায়গা পেয়েছে।
হে মুহম্মদ (সাঃ) এর রব, হে মূসা কালিমুল্লাহ এর রব, হে ইব্রাহীম খালিল এর রব, হে ঈসায়ী রুহু কে রব, হে অনাথদের রব, আমাদের কারোর না কারোর অশ্রু, কারোর দুয়ার হাত তো পছন্দ করে আমাদের সবার দুয়া কবুল করে নাও। আমাদের তো তুমিই আছো, আর সেই যামানার সবারও তো তুমি ছিলা আর এমনিতেও তারা ছিলো অনেক বড় মুত্তাকী, কিন্তু আমাদের তো শুধুই তুমি আছো।
