আমার ওয়াইফ এর সাথে আমার ১০ বছর রিলেশন এর পর বিয়ে হয়। যখন সে স্কুলের স্টুডেন্ট এবং আমি কলেজে তখন থেকে প্রেম শুরু আমাদের। প্রথম আমাদের মধ্যে প্রচুর ভালোবাসা, বিশ্বাস এবং কেয়ারিং ছিল। যেহেতু দুজনের বয়স এর খুব একটা পার্থক্য নেই তাই বুঝাপড়াটাও খারাপ ছিলোনা। ভালোয়,ভালোয় এভাবে ৩/৪ বছর চলে যায়।
খারাপ সময়টা আসে তার HSC এক্সাম এর পর যখন সে ইউনিভার্সিটিতে এডমিশন নিবে তখন তার পরিবার থাকে অনেক বুঝায় যে ছেলের বয়স কম, আবেগে জীবন চলেনা / এই সম্পর্ক বিয়ে পর্যন্ত যাওয়া ঠিক হবেনা হেন,তেন। আমার GF তখন কিছুটা চিন্তা করলেও সে আমার সাথে রিলেশন কন্টিনিউ করে তবে কেমন যেন থাকে আগের মত আমি আর খোঁজে পাচ্ছিলাম না।
একটা সময় সে আমাকে জানায় এরকম আর কতদিন, আমি যেন থাকে বিয়ে করি নাহলে সে আর পারবেনা। আমি বলি যে আমার বড় বোন আছেন, তার বিয়েটা হয়েগেলে আমি তোমার-আমার কথা বলবো ফ্যামিলিতে। তারপর একদিন তার তার পরিবার থেকে আমাকে খবর দেন এবং আমাকে জিগ্যেস করেন আমি কতদিন সময় চাচ্ছি। আমি আমার GF কে জা বলি, তাদেরও তাই বলি।
এরপর আসে আমার জীবনে সবচেয়ে খারাপ সময়, হটাত করে একদিন আমার GF আমাকে গালাগালি শুরু করে, আমার মা-বাবা তুলে এমন কি ফেসবুকে আমাকে আমার ফ্যামিলি নিয়ে গালাগালি করে পোষ্ট করে। আগেরদিন সামান্য ঝগড়ার কারণে এমন আচরণ!! আমি নির্বাক ছিলাম, সবকিছু থেকে ব্লক দেওয়ার পরও শান্তি পেলাম না আমার বন্ধুদের কাছেও গেলো ম্যাসেজ।
তারপর তার মায়ের কাছে ফোন করে সব কিছু উনাকে বললাম উনি জানালেন সে মানুষিকভাবে অসুস্থ হয়ে পরেছে, শুধু আমাকে না ওর ফ্রেন্ড,আত্মীয় সবাইকে ম্যাসেজ দিয়ে গালাগালি করছে মানুষিক ডাক্তার রেজাউল করিম এর কাছে নিয়ে যাচ্ছেন তারা।😢 প্রথমে তার উপর অনেক রাগ হলেও পরে কেন জানি অনেক মায়া হলো। কি করবো বুঝতে পারছিলাম না। পরদিন আমাকে ফোন করে আমার GF অনেক কান্না করলো, আমি ফোন করিনা কেন হেন,তেন বলে অনেক কান্না করলো।
কিছুদিন ভালো গেলো কিন্তু সে যে সুস্থ না সেটা আমি বুঝতে পারছিলাম। তার বান্ধবীদের সে সহ্য করতে পারেনা, কথায় কথায় রিলেটিভদের সাথে ঝগড়া করে। আমার সাথেও সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না ব্যাকঅফ মাইন্ডে তার কাজ করছে আমার ফিউচার নিয়ে। কথায়,কথায় বলতো আমি দেশের বাহিরে জাইনা কেন, আমি কেন বিয়ে করছিনা এরকম লেগেই থাকতো। তারপর একদিন সে তার দুঃসম্পর্কের এক নানার কাছে সেক্সুয়াল হেরাসমেন্ট এর স্বীকার হয়, যা থাকে মানুষিকভাবে আরো অসুস্থ করে দেয়। আমাকে সে সব কিছু বলে, আমার শুনে অনেক কষ্ট লাগলেও কিছু করতে পারিনাই। তাদের ফ্যামিলি থেকে ওই লোকের বিরুদ্ধে স্টেপ নেয়।
পরে তার মা বুঝতে পারেন যেহেতু আমি তার অসুস্থের কথা জানি এবং তাকে বুঝি তাই উনি আমাকে মেনে নেন। আমিও তার অসুস্থতা মেনে নেই, এবং মনে করি হয়তো ধীরে, ধীরে ঠিক হয়ে যাবে সে। ২০১৭ সালে সে আবারো বিয়ের জন্য চাপ দেয় আমাকে, আমার বোনের বিয়ে হয়নি আর আমিও যেহেতু প্রতিষ্ঠিত না সে আমার সাথে ব্রেকআপ করে। আমি প্রথমে সপ্তাহ থাকে ফিরে পেতে অনেক চেষ্টা করলেও পরবর্তীতে মনে হলো আমি মানুষিকভাবে অনেক শান্তি পাচ্ছি। আমিও মেনে নেই,কিন্তু পুরোপুরি মানতেও পারছিলাম না। ১ মাস পর হটাত তার ফোন,আমাকে কল দিয়ে অনেক কান্নাকাটি করলো, আমি বারবার ইগ্নোর করতে চাইলেও সে কল দিয়েই গেলো। সে যেহেতু কল দিচ্ছে, আমিও তার প্রতি দুর্বল ছিলাম তাই একদিন ইগ্নোর করতে পারলেও পরেরদিন পারিনাই।
আবারো প্রেম,ভালোবাসা সব কিছু ভালোয়,ভালোয় চলছিল কিন্তু তার মানুষিক অসুস্থতা ঠিক হচ্ছিলো না। সে সিলেটের ডাঃ গুপির রেগুলার প্রেসেন্ট ছিল। কয়দিন ভালো যায় আবার কয়দিন খারাপ। ২০১৮ সালে আমার বোনের বিয়ে হলো। ২০১৯ এ আমি আমার ফ্যামিলিকে জানালাম। প্রথমে সবাই ইগ্নোর করলেও ২০২০ সালে মেনে নেন। ততদিনে আমি আমাদের ফ্যামিলি বিজনেসে মনোযোগ দেই, এবং নিজের অবস্থানও মুঠামুঠি ভালো।
কিন্তু আমার GF মানুষিকভাবে তখনো খুব অসুস্থ। সে কথায়,কথায় রাগ করে, যেটা বলে সেটা তার করতেই হবে। এবং হটাত রাগ হলে এমন কথা বলে যার উত্তর কারো কাছে থাকেনা। ঔষধ সেবন করার কারণে সে অনেক মোটা হয়ে যায় এবং তার কাছের সবাই থাকে একরকম মানুষিক প্রতিবন্ধী হিসেবে ট্রিট করে। ভয়ে ভয়ে কথা বলে, সবাই তাকে সিরিয়াস বিষয়ে ইগ্নোর করে। আমি তার মায়ের সাথে কথা বললাম এই অবস্থায় বিয়ে করা ঠিক হবে কি না, তিনি অসহায় হয়ে আমার ধিকে থাকিয়েছিলেন সেদিন। আমি বুঝতে পারছিলাম বিয়ের পরও জামেলা হবে।
২০২১ সালে ২ ফ্যামিলির আনুস্টানিক কথা হয় এবং বিয়ে হয় আমাদের। বিয়ের পর ১সপ্তাহ খুব ভালো যায় তবে তার অবস্থা ধীরে,ধীরে খারাপ হতে থাকে। একে তো সে ঘরের রান্না / কোন কাজ করেনা ফ্যামিলি থেকে স্বাভাবিকভাবে কেউ কিছু বললে সে আমার সাথে সেটা নিয়েও ঝগড়া করে। একসময় আমার ফ্যামিলির সবাই বুঝতে পারেন তার অসুস্থতা, তারা আমাকে জিগ্যেস করেন আমি জানি কিনা এসব আগে থেকে, কিন্তু আমি ভয়ে না করি। সে কোন সিচুয়েসন বোঝে না, আমাকে নিয়েও তার অনেক কমপ্লেইন + রাগ তো আছে।
পরবর্তীতে ডাঃ সিদ্ধার্থ এর কাছে তার মা এবং আমি যাই, ডাঃ সিদ্ধার্থ জানান সে বাইপোলার ডিসঅর্ডার নামক একটি রোগে আক্রান্ত। নিয়মিত রিলাক্স এর ঔষধ সেবন করতে হবে থাকে। এখন সে রেগুলার Tab Pizo-A 1.5mg, Tab Deprex 10mg, সেবন করছে। এবং সে প্রচণ্ড ঘুমায়, সংসারে অমনোযোগী যার কারনে মাঝে মধ্যে তার জন্য ফ্যামিলিতে কথা শুনতে হয় আমার। আবার মাঝে মধ্যে সে চায় আমি যেন পরিবার থেকে আলাদা হয়ে যাই, আবার আমাকেও দোষারোপ করে কেন তার সাথে প্রেম করলাম, এত কিছু মেইন্টেইন করতে হয় তার ভালো লাগছেনা হেন,তেন।
আমারো ইদানীং তার এসব জিনিসে ভীষণ বিরক্ত লাগছে, জীবনটা কঠিন হয়ে গেছে মনে হচ্ছে, থাকে বিয়ে করে অনেক বড় ভুল করেছি মনে হচ্ছে। এমন পরিস্থিতি না পারছি আমার পরিবারকে কিছু জানাতে, না পারছি তাকে ঠিক করতে। টাকা পয়সা, কাপড় চোপড়, প্রেম ভালোবাসা কোন কিছু দিয়েই পারছিনা তার মন জয় করতে। তার মন একদিন ভালো থাকলে আরেকদিন মন্ধ থাকে। এমন অবস্থায় আমার কি করা উচিত? কিভাবে সুস্থ-স্বাভাবিক করে তুলতে পারি থাকে? কি করলে আমি এই দুঃসহ জীবন থেকে মুক্তি পাবো? আপনারা কোন সাজেশন দিতে পারবেন আমাকে? বাইপোলার ডিসঅর্ডার রুগীদের কি করলে ভালো হবেন? আমি সত্যি তাকে খুব ভালোবাসি তবে তার এই অসুস্থতা আমাকে শেষ করে দিচ্ছে
