তিন তলা একটি বিল্ডিং এর কাজ শুরু করবো,, এখন কন্ট্রাকটর এর সাথে চুক্তিবদ্ধ হওয়ার সময় কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা যায় এবং কোন বিষয় গুলো ক্লিয়ার করে চুক্তিবব্ধ হতে হবে। বিজ্ঞ ভাইদের কাছে পরামর্শ চাচ্ছি ♻️ ধন্যবাদ🌹
১.বিল্ডিং শুরু থেকে ফিনিসিং পর্যন্ত সে কি ভাবে কাজ করবে অর্থাৎ ছাদ মেপে টাকা নিলে তাকে আর কোনো টাকা দেওয়া লাগবে কি না। ২.নিচের ফ্লোর করতে আলাদা টাকা দেওয়া লাগবে কি না। ৩.কলাম ঢালায়ের সময় কলাম অর্ধেক করে পরে দিন বাকি অর্ধেক করে ঢালাই দিতে হবে আগে বলে নিবেন ৩.বিম,কলাম ইত্যাদি ঢালায়ে সাটারিং এ কাঠ ব্যবহার করলে সোজা এবং ভালো কাঠ ব্যবহার করতে হবে বলে নিবেন। ৪. বেইজে,বিমে ইটের ব্লক ব্যবহার করা যাবে না, সিমেন্ট দিয়ে ব্লক বানিয়ে ব্যবহার করতে হবে বলে নিবেন। ৫.বিল্ডিং এর ড্রয়িং করা থাকলে সে অনুযায়ী কাজ করতে হবে।বলে নিবেন এসব বিষয় আলোচনা করবেন সর্বোপরি মিস্ত্রিরির সাথে লিখিত একটা কন্টাক্ট করে কাজ করবেন যাতে পরে যেনো ঝামেলা না হয়।
সকল ঢালাই স্টিল সাটার দিতে হবে, সকল ঢালাইতে ভাইব্রেটর ও মিক্সার মেশিন অবশ্য ই লাগবে। স্টিল সাটার না হলে কাঠের সকল জোরা ও ফাকা জায়গাতে রুব্বান সিট লাগাতে হবে, কলাম 2 ধাপে ঢালাই দিতে হবে। আগে কুয়ালিটি পরে টাকা প য়সা
১। খোরাকি দৌনিক নাকি সাপ্তাহিক দিবেন নির্ধারন করে নিবেন। আর কতো টাকা করে দিবেন তাও উল্লেখ থাকবে।
২। মাটি কাটার/ সরানোর খরচ কার তা উল্লেখ করে নিবেন।
৩। প্রতি তলার ছাদ হলে খোরাকি+বিল মিলে কতো পার্সেন্ট টাকা দিবেন তা উল্লেখ করে নিবেন।
৪। সাইটের বিদ্যুৎ + পানির বিল কে দিবে তা উল্লেখ করে নিবেন।
৫। লোড আনলোড কার খরচ তা উল্লেখ করে নিবেন। (যেমন ইটা, বালু ফ্লোরে উঠানোর খরচ কে দিবে। রড আনলোড এর খরচ কে দিবে)
৬। সাইডের ময়লা কে পরিষ্কার করবে।
৭। লেবার দের থাকা / খাওয়ার ব্যবস্থা কে করবে।
এই বিষয় গুলো চেষ্টা করবেন ডিডে উল্লেখ করে নিতে। প্রাথমিক দৃষ্টি তে ছোট বিষয় মনে হলেও পরবর্তিতে যখন টাকার পরিমান বেশি যায় তখন এই বিষয় গুলো জটিল হয়ে আসে।।
প্রথমে শুনে নিবেন রেটের মধ্যো কি কাজ করবে।কাজের নিয়ম যেটা সেই মাফিক কাজ করতে হবে।।মাটি কাটা,সরানো,ভরাট এ বিষয়গুলো ভেঙ্গে নিবেন।সাটারিং এর কাঠ নতুন দিতেহবে।বা বেশী পুরানো চলবে না,কাঠ এবং বাশঁ।আগে থেকে মাপ মত ব্লক বানিয়ে নিতে হবে।কোন জায়গাতে ইটের ব্লক ইউস করা যাবে না।
আহমেদ ভাইয়ের পয়েন্ট গুলো মাথায় রাখবেন। এর সাথে আমি কিছু যোগ করিঃ * বাথরুমের ফলস সিলিং, জানালার কার্নিশ, ছাদের রেলিং এগুলাকে ছাদ হিসেবে কাউন্ট করা যাবেনা সেটা আগেই ক্লিয়ার করবেন। (Subroto DebNath এগুলা ছাদ হিসেবে ধরলে আপনার খরচ অনেক বেড়ে যাবে। সাধারণত বিল্ডিং এর কাজ প্রতি বর্গফুটে হিসেব করা হয়। ধরেন যদি প্রতি বর্গফুট ২০০ টাকা করে নেয়, আর আপনার বাড়ির ছাদ যদি ৪০০০ স্কয়ার ফুট হয়, তাহলে প্রতি তলা কমপ্লিট করতে মিস্ত্রি নিবে ৪০০০×২০০ টাকা। এখন যদি মূল ছাদের সাথে ফলস সিলিং কার্ণিস ইত্যাদির হিসেব ধরে, তাহলে ছাদ হয়ে যাবে ধরা যাক ৪২০০ স্কয়ার ফিট। অতিরিক্ত ২০০ স্কয়ার ফিট এর মূল্য দিতে হবে। মূল ছাদের সাথে বিল্ডিং এর অন্যান্য কাজ (বীম, দেয়াল, কলাম) ইত্যাদির কাজ থাকে, কিন্তু ফলস সিলিং, কার্নিস, রেলিং ইত্যাদির জন্য এইসব কাজ অতিরিক্ত করতে হয়না, কিন্তু টাকা ঠিকই বেশি চলে যাবে। তাই এ ব্যাপারটা আগেই ক্লিয়ার হবেন।) *ড্রয়িং অনুযায়ী কাজ না করলে, বা স্ট্রাকচারে কোনো ভুল করলে সেটা ঠিক করবে এবং অতিরিক্ত মালামালের দাম সহ ক্ষতিপূরণ দিবে এটা চুক্তিতে রাখবেন। সব কথাই লিখিত রাখবেন। নাহলে মিস্ত্রি একদিনেই কথা ঘুরিয়ে ফেলবে।
১.কাজের বিস্তারিত বিবরণী দফা অনুযায়ী ২.টাইম সিডিউল দফা অনুযায়ী ৩.পেমেন্ট সিডিউল দফা অনুযায়ী ৪.রেইট এর দফা অনুযায়ী বিষদ বর্ণনা ৫.চুক্তির দফা এবং কাজের কোনরুপ ব্যতিক্রম এর জরিমানা ৬.মালামাল ব্যবহার এর বিবরণী ৭.দক্ষ এবং অদক্ষ শ্রমিক এর বিবরণী ৮.সাটারিং ফিটিং এবং অপসারণের বিবরণী ৯.সার্বক্ষণিক একজন দক্ষ ফোরম্যান রাখার বিষয় নিশ্চিত করা। ১০.গাথুনী, প্লাষ্টার, ঢালাই এর রেশিও মিক্সিং এবং সময় সীমা। মালামাল তোলা,লেবার শেড,বিদ্যুৎ, পানি ব্যবহার, গ্যাসের বিষয় টা ক্লিয়ার, সেফটি নেট, সেফটি যাবতীয় মালামাল, শ্রমিক নিরাপত্তা,বাইরের লোকের ঝামেলা, মালিক পক্ষ এবং প্রতিনিধির সাথে ব্যবহার সব কিছু নিশ্চিত করে স্টাম্পের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করবেন চুক্তি ছাড়া কাজ শুরু করা নিজের টাকায় ভেজাল কিনা,আর অবশ্যই পানির দামে দুধ,দুধের দামে মধু কিনতে যাবেন না তাহলে হ জ ব র ল হবে ঠিকাদারদের গালি দিবেন ঠিকাদারী কাজ যে করে সে কিন্তু আপনার আমার মতো মানুষ সে যদি আপনার কাজ করে লস দেয় সেটা আপনার জন্য মোটেই সুখের কিছু নয় কারণ তার শ্রমে গড়া বাড়িতে আপনি পরিবার পরিজন নিয়ে থাকবেন ইনকাম করবেন,এমন বলতে পারেন আপনি সাফাই গাইছেন কেন?ভেজাল না হওয়ার জন্য কারণ ভাল ফল খাওয়ার জন্য ভালো জাতেরবীজ এবং পরিচর্যা দুই দরকার।
https://www.facebook.com/groups/559738234805943/permalink/1144059093040518/?sfnsn=mo&ref=share
