যদি দিনের পর দিন সেজদায় আর দোয়ায় কাঁদতে কাঁদতে তোমার চোখের পানি শুকিয়ে যায় ।
যদি গভীর রাতে তাহাজ্জুদের জায়নামাজে অতি বিনয়ী আর বিশ্বাসের সাথে দোয়া করেই যাও।
আর তারপরেও যদি তোমার মনের চাওয়া গুলো অপূর্ণয় থেকে যায়।
যদি আরশে আজিম থেকে কোনো ফয়সালা না আসে। যদি তোমার ডাকে তোমার প্রভু সাড়া না দেয়।
তবুও হাল ছেড়ে দিও না,হে মুমিন। ধৈর্য্য হারা হয়ে যেও না, হে ধৈর্যশীল।
তবুও হতাশ হয়ে যেও না হে বিশ্বাসী। সাহায্য আসবেই আসবে। ইনশাআল্লাহ
তুমি কি জানো না,হে মুমিন। তিনি পরম করুনাময় অসীম দয়ালু।
তুমি কি জানো না,হে বিশ্বাসী। তিনি সমস্ত চাওয়া পাওয়াগুলো পূরণের ক্ষমতা রাখেন।
তিনিই তোমার মালিক যে তোমাকে ভালোবেসে সৃষ্টি করেছেন । তবে এত সংশয় কিসের?
আচ্ছা আল্লাহকে ছাড়া আর কে আছে,যে তোমার কষ্টগুলো খুব ভালোভাবে বুঝবে?
সত্যিই তিনি ছাড়া আমাদের কষ্ট বুঝার আর কেউ নেই।ভালোবাসার কেউ নেই।সবাই শুধু কষ্ট দিতে জানে।
কিন্তু তুমি কি জানোনা কষ্টের সাথেই রয়েছে স্বস্তি,দুঃখের পরেই আসে সুখ।
তুমি কি জানোনা যারাই তাঁকে ডেকেছে তাদের ডাক কখনো বিফলে যায়নি।
তিনি জানেন তোমার মন কি চায়। চিন্তার কোন বিষয় নয় কারণ তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে।
মনে রেখো আমার রব কেবল তার রহমতের আশ্রয়ে ডাকেন। এবং দোয়া করতে পারাটাই দোয়া কবুলের পূর্বাভাস।
রবের প্রতি বিশ্বাসে অটল থাকো। বিশ্বাস রাখো, ধৈর্য ধারণ করো জয় তোমারই হবে। ইনশাআল্লাহ
হে আমাদের রব আমাদের সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দিন আমিন।
