HTMLy

Just another HTMLy blog

সবচেয়ে ভয়ংকর হাদিসগুলোর মধ্যে এটি একটি পড়ে দেখুন.

- Posted in islamic by

সবচেয়ে ভয়ংকর হাদিসগুলোর মধ্যে এটি একটি পড়ে দেখুন.. . রাসূলুল্লাহ (ﷺ ) বলেন, 'আমার উম্মতের অনেকের কথা আমি জানি, যারা কিয়ামাতের দিন তিহামা অঞ্চলের সাদা পর্বতমালা পরিমাণ নেকি নিয়ে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবেন। . এই কথা শুনে সাওবান (রা) ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪِ ﺗَﻌَﺎﻟٰﯽ ﻋﻨﻪ ) বললেন, "হে রাসূলাল্লাহ! তাদের পরিচয় দিন, আমরা যেন নিজেদের অজান্তে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই।" নবীজী (ﷺ ) বললেন, তারা তোমাদেরই ভাই, তোমাদের সাথেই থাকে। তোমরা যেমন রাত জেগে ইবাদাত করো, তারাও করে। কিন্তু যখন একাকী হয় তখন আল্লাহর নিষিদ্ধকৃত হারামে লিপ্ত হয়।' _____[ইবনে মাজাহ ৪২৪৫; হাদিসটি সহিহ] . আমরা যারা সুযোগ পেলেই দৃষ্টির খেয়াত করি, লজ্জাস্থানের খেয়াত করি, অশ্লীতায় মেতে উঠি মানুষের অধিকার নষ্ট করি ও নির্জনে বিভিন্ন হারামে লিপ্ত হই - এই হাদিস আমাদের জন্য মহা সতর্কবার্তা। . আর মহান ﺍﻟﻠﻪِ ﺗَﻌَﺎﻟٰﯽ পবিত্র কুরআনে বলেন- [ ত্যাগ কর, বর্জন কর সব ধরনের গুনাহের কাজ যা প্রকাশ্য এবং যা গোপন।] আল্লাহ আমাদেরকে গোপন বা প্রকাশ্য সব ধরনের গোনাহের কাজ থেকে রক্ষা করুন। আমিন 🖤