HTMLy

Just another HTMLy blog

দুনিয়ার আগুনে পুড়ে মারা গেলে ব্যক্তি শহীদ ইন শা আল্লাহ যদি ঈমানটা সহীহ থাকে ।

- Posted in islamic by

সীতাকুন্ডের আগুনের ভয়ংকর দৃশ্যটা চোখে ভাসছে কেবল । বারবার স্মরণ করিয়ে দিচ্ছে আখিরাত জীবনের সে মহাআগুনের কথা যার ইন্ধন হবে আমাদেরই মত কিছু মানুষ ।

দুনিয়ার এই আগুনের ভয়াবহতা আমরা নিতে পারিনা । অথচ দুনিয়ার আগুনে পুড়ে মানুষ একবারই মরবে । কিন্তু আখিরাতের জীবনে জাহান্নামের ভয়াবহ আগুনে পুড়তে থাকা মানুষগুলো বারবার মৃত্যু কামনা করবে তবুও সেখানে তার মৃত্যু হবেনা ।

সুম্মা লা ইয়ামুউতু ফিহা ওয়ালা ইয়া’হইয়া -অতঃপর সেখানে (জাহান্নামের মহা অগ্নিতে) সে মরবেওনা, জীবিতও থাকবেনা । [ সুরা ‘আলা, ১৩]

দুনিয়ার আগুনে পুড়ে মারা গেলে ব্যক্তি শহীদ ইন শা আল্লাহ যদি ঈমানটা সহীহ থাকে । তথাপি হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর রাসুল ﷺ পানাহ চেয়ে দুআ করেছেন । কারণ হঠাৎ মৃত্যুর কারণে ব্যক্তি পাপাচার থেকে তওবা করার সুযোগ পেলোনা, নিজের অবস্থা সংশোধন করার সুযোগ থেকে সে বঞ্চিত হলো ।

মা আইশা (রা.) ও আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত আছে, তারা বলেন- ‘(হঠাৎ মৃত্যু) পাপীর জন্য আফসোস আর মুমিনের জন্য নিষ্কৃতির কারণ । [ মুসাননাফে ইবনে আবি শায়বা : ৩/৩৭০; বায়হাকি : ৩/৩৭৯ ]

শেষ যমানায় আকস্মিক মৃত্যু বেড়ে যাবে শুনেছি । সহি মুসলিমে একটা দুআ আছে যা প্রত্যহ আমাদের আমল করা উচিত ।

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ

উচ্চারণ - আল্লাহুম্মা ইন্নি ‘আউজুবিকা মিন যাওয়ালি নি’মাতিকা ওয়াতা হাওউলি ‘আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিক্বমাতিকা ওয়া জামি’য়ি সাখাত্বিকা ।

অর্থ - হে আল্লাহ ! আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার প্রদত্ত নেয়ামত শেষ হয়ে যাওয়া থেকে, আপনার দেয়া নিরাপত্তার পরিবর্তন হওয়া থেকে, আপনার আকস্মিক আযাব থেকে এবং আশ্রয় চাই আপনার সকল অসন্তুষ্টি থেকে।

[ সহিহ মুসলিম : ২৭৩৯ ]

সীতাকুন্ডে আগুনে পুড়ে মৃত্যু বরণ করা সকল মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’লা ক্ষমা করুন, তাদের উপর রহম করুন । আর আহত ভাই-বোনদের সকলকে বরকতময় শিফা নসীব করুন ।

https://www.facebook.com/100000620801925/posts/pfbid0ebSu7pE7gFYLwmuT8FQ9pJ71cto29bNJauNXGBnYQqUwFxYZtV8GdRP8Kb53jKVMl/?sfnsn=mo