🔴 প্রশ্নঃ নামাজের সিজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়,,, যেকোন মনের আশা পূরণের জন্য নামাজের সিজদায় গিয়ে কোন দোয়াগুলো পড়তে হয়?? সিজদায় দোয়া কিভাবে করতে হয়???
⭕ উত্তরঃ প্রিয় নবী করিম (সা.) বলেন,
‘বান্দা যখন সিজদারত থাকে, তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। কাজেই তোমরা এ সময়ে বেশি বেশি দোয়া করবে!
দলিলঃ(সহিহ মুসলিম শরীফ: ১/৩৫০) 💞
🟥 নামাজের সিজদায় গিয়ে দোয়া করার জন্য প্রথমে অবশ্যই সিজদার তাসবিহ ''সুবহানা রব্বিয়াল আ'লা, তিনবার বলার পরে তারপর আরবি ভাষায় কুরআন হাদিসের যেকোন দোয়া করা যাবে। নিচে কয়েকটি অতি জরুরি প্রয়োজনীয় দোয়া দেওয়া হল:
⬛ কু'রআনের সর্বশ্রেষ্ট দোয়াঃএ দোয়ার মাধ্যমে সব কিছু চাওয়া হয়। এ দোয়া পড়লে মনের সকল আশা পূরন হয়।ইনশা-আল্লাহ।দোয়াটি হলোঃ
ُ رَبَّنَآ ءَاتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَفِى الْءَاخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
রব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাসানাতাও ওয়াফিল আখিরতি হাসানাতাও ওয়াকিনা আজাবান্নার। (দোয়াটি আরবি দেখে শুদ্ধভাবে পড়তে হবে)
অর্থ :হে পরওয়ারদেগার! আমাদিগকে দুনয়াতেও কল্যাণ দান কর এবং আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাদিগকে দোযখের আযাব থেকে রক্ষা কর।
দলিলঃসূরা বাকারাহ:আয়াতঃ২০১
⬛আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া ইউনূছ:এ দোয়াটি পড়লেও সব ধরনের মনের আশা পূরন হয় ও বিপদ মুসিবত দূর হয়।ইনশা-আল্লাহ।দোয়াটি হল:
لَا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ
বাংলা উচ্চারনঃ'লা ইলাহা ইল্লা আংতা, সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ জ্বলিমিন।'।(দোয়াটি আরবি দেখে শুদ্ধভাবে পড়তে হবে)
অর্থাৎ 'তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই; তুমি পুতঃপবিত্র, নিশ্চয় আমি গোনাহগারদের দলভুক্ত। দলিলঃসূরা আম্বিয়া :আয়াত:৮৭
⬛উত্তম জীবনসঙ্গী,নেককার স্বামী ও স্ত্রী এবং ভাল হালাল চাকরি পাওয়ার জন্য কুরআনের নিচের অতি গুরুত্বপূর্ণ দোয়াটি পড়তে পারেন:
رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِير
উচ্চারণ : ‘রব্বি ইন্নি লিমা আনযালতা ইলাইয়্যা মিন খইরিন ফাকির।’ ।(দোয়াটি আরবি দেখে শুদ্ধভাবে পড়তে হবে) অর্থ : ‘হে আমার প্রভু! তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে, নিশ্চয় আমি তার মুখাপেক্ষী।’ (সুরা কাসাস : আয়াত ২৪)
⬛যাদের চোখ শীতল করা ও চোখ জুড়ানো নেককার বউ ও স্বামী দরকার তারা নিচের দোয়াটি পড়তে পারেন।মেয়েরা পড়লেও ভাল নেককার স্বামী পাবেন।ইনশা-আল্লাহ।আল্লাহ মানুষের অন্তরের খবর রাখেন ।দোয়াটি হলঃ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوٰجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
বাংলা উচ্চারণ:রব্বানা হাবলানা মিন আঝওয়াজিনা ওয়াজুর্রিই ইয়াতিনা কু'ররতা আ'ইউনিও ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমা-মা।(দোয়াটি আরবি দেখে শুদ্ধভাবে পড়তে হবে)
অর্থঃ হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর। দলিলঃসূরা ফুরকান:আয়াত :৭৪
