বর্তমান সময়ে তরুন তরুনী উভয়েরই একটি কমন প্রবলেম ভাল্লাগে না। ক্যানো ভাল্লাগে না? জানিনা। আসলে ভালো না লাগার কারনটা খুবই সহজ। যখন মানুষের অন্তর আল্লাহর কাছ থেকে দুরে সরে যায়।তখন মানুষের অন্তর আল্লাহর কাছে যেতে চায়।কিন্তু তারা সেটা হতে দেয় না।যখন কেউ কোনভাবেই অন্তরকে আল্লাহর নিকট সোপর্দ করে না তখন অন্তর অস্হির হয়ে পড়ে আল্লাহর সাথে মিলিত হওয়ার জন্য।কিন্তু দুর্ভাগ্যবশত নিজের নফসের কাছে অন্তরের এই আর্তনাদ হেরে যায়। আর তখন আমরা গভীর রাতে আল্লাহর কাছে না যেয়ে নিজের নফসকে শান্তি দিতে ব্যাস্ত থাকি।আমরা মেতে উঠি ক্ষণস্হায়ী দুনিয়ার রঙ্গমঞ্চে।আমরা মেতে উঠি আর্টসেল,ওয়ারফেজ,ইমাজিন ড্রাগনস,পিংক ফ্লয়েড ইত্যাদি ইত্যাদি।আমরা মেতে উঠি প্রেমের নামে করা সেই জিনার সম্পর্কের মধ্যে।আর মনে করি এতেই শান্তি। সত্যিকার অর্থে এতেই যদি শান্তি থাকতো তাহলে বলিউড অভিনেতা শুশান্ত কখনো আত্মহত্যার পথ বেছে নিতো না।কেবল শুশান্ত না একটু মনে করলেই দেখতে পাবেন এমন হাজার হাজার শুশান্তকে আমরা ভুলে গেছি। কিন্তু যদি আমরা আমাদের নফসের সাথে বিজয়ী হতে পারতাম তাহলে চিত্রটা ভিন্ন হতো।তাহলে আমরা গভীর রাতে বিনয়,ভালোবাসা,ভয়,শ্রদ্ধা,ধৈর্য ও কৃতজ্ঞতার সাথে মহান রব্বুল আলামিন আল্লাহ্ আজ্জা ওয়াযালের সামনে দাড়াতাম।এবং এক আশ্চর্যকর শান্তি এসে নিজের মধ্যে অনূভুত হতো কেননা এখন আমি নিজের নফসকে হত্যা করে,আমি আমার অন্তরকে পুনরুজ্জীবিত করার কাজে ব্যাস্ত। কুরআনে বলা আছে,"জেনে রাখো,কেবল আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্তি পায়।" (সুরা:রাদ আয়াত:২৮) হয়ত তাহলে তরুন তরুনীরা এই ভালো লাগে না নামক রোগের ঔষুধ পেয়ে যেত। -- এস এম তাইমুন ইসলাম।
