সম্পর্কের ক্ষেত্রে— আপনি নিজে কেমন; তারচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পার্টনারের চোখে কেমন। আপনি নিজে যা-ই হয়ে থাকেন না কেন, পার্টনার যদি আপনাকে খারাপ মনে করে, সেই সম্পর্ক টক্সিক হয়ে যাবে। এক্ষেত্রে যত দ্রুত আপনি সরে আসতে পারবেন, তত ভালো।
আবার আপনার অনেক দোষ ত্রুটি থাকার পরেও পার্টনার যদি আপনাকে ভালো মনে করে এবং দোষগুলো কাটিয়ে উঠতে পারবেন বলে বিশ্বাস করে, তখন আপনার জন্য বদলে যাওয়াটাও সহজ। এরকম হলে যত দ্রুত সম্ভব নিজেকে ঠিক করে ফেলাই ভালো। কারণ, এধরনের মানুশের সংখ্যা খুব কম যারা আপনাকে এই সুযোগটা দিবে।
আবার, এরকম সুযোগ দেয়ার পরেও যারা ঠিক হতে চায় না, তাদের থেকেও সরে আসা ভালো। এরা কখনোই ঠিক হবে না। আপনার ভেতরে এরকম ক্ষমাশীল মনোভাব থেকে থাকলে আপনি খুব সহজেই আরেকজন ভালো পার্টনার পেয়ে যাবেন।
- Trivuz Alam
