আল্লাহ্র নবী (সা.) একদিন মসজিদে ঢুকে এক ব্যক্তিকে পেলেন - তার নাম ছিলো আবু উমামা। তিনি তাকে জিজ্ঞেস করলেন: "আবু উমামা! নামাজের সময় হয়নি, তুমি মসজিদে বসে আছো কেন?" আবু উমামা বললেন: "দুশ্চিন্তা এবং দেনার কারণে, হে আল্লাহ্র রাসূল (সা.)!"
আল্লাহ্র রাসূল (সা.) তাকে বললেন: "আমি কি তোমাকে এমন কথা শিখিয়ে দেব যা তোমার দুশ্চিন্তা সরিয়ে দেবে এবং দেনা মিটিয়ে দেবে?" আবু উমামা বললেন: "অবশ্যই হে আল্লাহ্র রাসূল (সা.)!"
নবী (সা.) বললেন: "যখনই সকাল হবে এবং যখনই সন্ধ্যা হবে বলবে:
হে আল্লাহ্! আমি মুক্তি চাইছি - আপনার মাধ্যমে - সকল দুশ্চিন্তা এবং দুঃখ থেকে, মুক্তি চাইছি - আপনার মাধ্যমে - অপারগতা এবং আলস্য থেকে, মুক্তি চাইছি - আপনার মাধ্যমে - কাপুরুষতা এবং কৃপণতা থেকে, মুক্তি চাইছি - আপনার মাধ্যমে - দেনার ভার এবং মানুষের জবরদস্তি থেকে।"
আবু উমামা বলেন যে তিনি তখন থেকে এই দোয়া করা শুরু করেন এবং অচিরেই দেনা এবং দুশ্চিন্তামুক্ত হন।
হাদীসটি ইমাম আবু দাউদের সুনান গ্রন্থে উল্লিখিত হয়েছে। প্রথম কমেন্টে দোয়ার আরবি টেক্সট দেয়া হোলো।
